1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১১.৫৬ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) শবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিক্স সামগ্রী ও ওষুধ জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার বিকেলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জব্দ তালিকা সরবরাহ করেছে র‌্যাব-৯।
র‌্যাব- ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব। এসময় ৬৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে একটি অভিানিক দল। আরেকটি দল ভোর ৪টার দিকে পৃথক অভিযানে ৪৬ বোতল বিদেশী মদ, ১৬০ পিস ভারতীয় লোশন এবং ২০ হাজার ৬০০টি ভারতীয় ক্যাপসুল উদ্ধার করে। জব্দকৃত ভারতীয় পণ্য আইনগত ব্যবস্থা নিয়ে থানায় হস্থান্তর করেছে।
র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাবের পৃথক অভিযানে মদ, কসমেটিক্স ও ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ আলামত থানায় হস্থান্তর করাসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মমাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!