1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

এসএসসি ও সমমানের পরীক্ষা জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন

  • আপডেট টাইম :: রবিবার, ৬ মে, ২০১৮, ৪.৩২ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

অনলাইন::
গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৭।

আজ রবিবার সচিবালয়ের মন্ত্রণালয়ে শিক্ষা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ এবং ছাত্রী ৫৪ হাজার ৯২৮ জন। গতবছর ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী বলেন, গতবছরের তুলনায় এ বছরেও ফলের সূচক বেশকিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। এর পেছনে শিক্ষা মন্ত্রণালয়েরর বেশ কিছু উদ্দ্যোগ ভুমিকা রেখেছে। ২৩ টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। সকল শিক্ষা বোর্ডে অভিন্ন মূল্যায়ন পদ্ধিতিতে উত্তর পত্র মূল্যায়নের ব্যবস্থা করা হয়।

এবছর এসএসসির ৮ শিক্ষা বোর্ডে এবার অংশ নেয় ১৬ লাখ ২৪ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করে ১২ লাখ ৮৯ হাজার ৮০৫ জন শিক্ষার্থী, যা গড়ে ৭৯ দশমিক ৪০ শতাংশ। এই ৮ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ও বিদেশের কয়েকটি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলে।

এ বছর ৩ হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র, ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!