1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করায় এলাকাবাসীর প্রতিবাদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮, ৩.৩৭ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজে বাধা ও অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় নরসংিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান বতনের সভাপতিত্বে ও মনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি নুর উদ্দিন আহমদ। প্রতিবাদ সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, শিক্ষক ফজলুর রহমান, মাওলানা সাদিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুছ সালাম খাঁন, ইউপি সদস্য আমীর হোসেন, আশিক আলী, নুরুল আমিন, মর্তুজ আলী, আ’লীগ নেতা গোলাম মস্তফা, হাজী ইসহাক মিয়া, মাইনুদ্দিন আহমদ, আলমাছ আলী প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন, ছাতক-দোয়ারাবজার উপজেলার উন্নয়নের রুপকার জননেতা মুহিবুর রহমান মানিকের আন্তরিক প্রচেষ্ঠায় আমার ইউনিয়নে চলতি মওসুমে একাধিক উন্নয়ন মুলক কর্মকান্ড চলমান রয়েছে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের হাওরের ৪টি বোরো ফসল রক্ষা বাধের কাজ চলমান রয়েছে। বিধি মোতাবেক স্থানীয় প্রশাসন পিআইসি নিযুক্ত করে দিয়েছেন। ৮, ৯ ও ১০ নং প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। সকল উন্নয়ন মূলক কাজে আমি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!