1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

সুনামগঞ্জের অসম সাহসী মুক্তিযোদ্ধা উজির মিয়া আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ৩ আগস্ট, ২০১৬, ৫.০৭ পিএম
  • ৬৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের অকুতোভয় ও অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা উজির মিয়া (৭০) আর নেই। বুধবার রাত সোয়া দশটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতির এই সূর্য সন্তান। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
মহান এই যোদ্ধার মৃত্যুতে একাত্তরের সহযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা গেছে আগামীকাল তাকে পারিবারিক সিন্ধান্তে নামাজে যানাজা শেষে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা উজির মিয়া সুনামগঞ্জের বালাট সাব সেক্টরের এক দুঃসাহসিক অগ্রপথিক মুক্তিযোদ্ধা। বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি খেতাবের আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত খেতাব জুটেনি তার। দুঃখ, অভিমান, অভাব নিয়ে রোগে-শোকে ভোগে গতকাল মারা যান তিনি।
বীর মুক্তিযোদ্ধা উজির মিয়ার মৃত্যুতে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ শোক প্রকাশ করেছে। পরিষদের নেতৃবৃন্দ মরহুমের আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!