1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

খালেদা জিয়া যুদ্ধাপরাধীর মতো জঙ্গিদেরও বাচাতে পারবেন না: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৩ আগস্ট, ২০১৬, ৪.৪১ পিএম
  • ৬৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন, যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবেন না। জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ওরা বঙ্গবন্ধুর খুনিদের মতই আত্মস্বীকৃত খুনি বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধটা রাজনৈতিক কর্তব্য। যারা জঙ্গি দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাঁরা জঙ্গি দমনের সাফল্যকে আটকাতে চাচ্ছেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তাঁর দলকে গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হের ফের হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন যথা সময়ে সাংবিধানিক ভাবেই হবে, কেউ তা আটকাতে পারবে না।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও পৌর মেয়র শামিমুল হকসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!