1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের প্রথম সভা অনুষ্ঠিত: কাল মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮, ১.৪২ পিএম
  • ৫৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি’র প্রথম সভা শুক্রবার দৈনিক সুনামকণ্ঠ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
সভায় শনিবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে ‘দ্রুত হাওররক্ষা বাঁধের কাজ শুরু, হাওর দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের পিআইসিতে অন্তর্ভুক্ত না করা এবং বাঁধ তদারকিতে সেনাবাহিনী মোতায়েন’-এর দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ, সহসভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংগঠনিক সম্পাদক (তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ) রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) এমরানুল হক চৌধুরী, দফতর সম্পাদক মাসুম হেলাল, বাঁধবিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, কৃষি বিষয়ক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, সদস্য অধ্যক্ষ রবিউল ইসলাম, ডা. মোর্শেদ আলম, সালেহীন চৌধুরী শুভ, কাজী নূরুল আজিজ (দিরাই), ফেরদৌস আলম আখঞ্জী (তাহিরপুর), অ্যাড. নাসির আফিন্দী (জামালগঞ্জ), সৈয়দ সবুর আলী (দক্ষিণ সুনামগঞ্জ)।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য নৃপেশ তালুকদার, ইয়াকুব বখত বহলুল, আব্দুল আলী, অ্যাড. সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক (দিরাই-শাল্লা) একে কুদরত পাশা, গণসংযোগ সম্পাদক শহীদ নূর আহমদ, মৎস্য বিষয়ক সম্পাদক গোলাম মওলা তোহা, আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সম্পাদক এইচএম জাকারিয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!