1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ

তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ৩.৪৫ পিএম
  • ৬১৬ বার পড়া হয়েছে

রাজন চন্দ:
তাহিরপুরে বন্যার্ত মানুষদের সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
সভায় সপ্তাহব্যাপী তাহিরপুরে বন্যা পরিস্থিতিতে উপজেলার শ্রীপুর দক্ষিন, বড়দল দক্ষিন ও শ্রীপুর উত্তর ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয় এবং ১৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ শতাধিক পরিবার আশ্রয় নেয় বলে জানানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে জিআরের ৮০ হাজার টাকা, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ১ লক্ষ টাকা ও ত্রান অফিসের ১০ মে. টন চাল বিতরন করা হয়েছে।
সভায় উপস্থিত সদস্যগন জানান, বন্যাশ্রয় কেন্দ্র ও প্লাবিত শতাধিক গ্রামে খাদ্য চাহিদা মেটানোর জন্য আরো কমপক্ষে ৫০ মে.টন চাল ও ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। বিষয়টি ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, সহকারি কমিশনার ভূমি মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবুল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুছ ছালাম, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, প্রানী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সৈকত রায়, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিলেটের ডাক উপজেলা প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উত্তর বড়দল চেয়ারম্যান জামাল উদ্দিন, দক্ষিন বড়দল চেয়ারম্যান সবুজ আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!