1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে অশ্রুসিক্ত নয়নে শেষ হল প্রধান শিক্ষক রতি রঞ্জন দাসের ৩৬ বছরের কর্মজীবন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ৩.৪৪ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি:
অশ্রুসিক্ত নয়নে শেষ হল দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন দাসের ৩৬ বছরের কর্মজীবন। কর্মদিবসের শেষ দিনে প্রিয় স্যারের স্মৃতিচারন করতে গিয়ে সহকর্মীরাও চোখের জল ফেলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বৃহস্পতিবার অফিস কক্ষে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় প্রধান শিক্ষক রতি রঞ্জন দাসের শেষ কর্ম দিবস নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি মতিউর রহমান গৌছ মিয়ার সভাপতিতে অন্যদের মধ্যে উপস্থি ছিলেন, সদস্য পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তাফা রুমি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাসসহ সহকারি শিক্ষকবৃন্দ। রতি রঞ্জন দাস ১৯৯৯ সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত গ্রহন করেন। দীর্ঘ ১৯ বছর এই বিদ্যালয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করে অনেক গৌরব অর্জন করেছেন। তিনি ৩ বার উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেন। ২০১৬ সালে ¤্রষ্ঠে শিক্ষক হিসেবে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক সরকারিভাবে বিদেশ সফর করেন। তিনি শিক্ষক নেতৃত্বসহ সামাজিক,সাংস্কৃতিক অঙ্গনে উনার অগ্রনী ভুমিকা রাখার কারনে অনেক সুনাম অর্জন করেন। উনার স্ত্রী উত্তর চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিপিকা দস্তিদার এবার ¤্রষ্ঠে জননী হিসেবে উপজেলা জয়িতার পুরস্কার প্রাপ্ত হন। উনার বড় মেয়ে রাখী রানী দাস সহকারী পুলিশ সুপার( ৩৩ তম বি,সি, এস), মেঝো মেয়ে ডাঃকেয়া দাস,এম, বি, বি এস মেডিকেল অফিসার (রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল), ও ছোট মেয়ে পারমিতা দাস. কম্পিউটার সাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ণরত ও কণ্ঠ শিল্পী। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানান, আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক রতিরঞ্জন দাসের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!