1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বেহেলী ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ গঠন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭, ১.৩৩ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
এলাকায় শিক্ষার উন্নয়ন ও সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার লক্ষ্যে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট ছাত্র কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে বেহেলী ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেহেলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার মিনু’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ, বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শশীম রায়, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র দাস। এছাড়া সভায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন। সভায় তিন মাসের জন্য ১১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক শাওন রায়, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান পিন্টু, সারোয়ান জাহান অনিক ও সুবীর তালুকদার, সদস্য সচিব রুবেল তালুকদার, সদস্য রানা দাস, রাজন সরকার, সুপ্রিয় তালুকদার, সবুজ মিয়া ও খাইরুল ইসলাম।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!