1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

সুনামগঞ্জে দুই আইনজীবীর সদস্যপদ সামায়িক বাতিল

  • আপডেট টাইম :: বুধবার, ৮ নভেম্বর, ২০১৭, ১.১২ পিএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখা থেকে জালিয়াতি করে অগ্রক্রয় মামলার জমাকৃত ১৭ লাখ ৭৭ হাজার ৫৭৫ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই আইনজীবীর সদস্যপদ সাময়িক স্থগিত করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার বিকেলে সমিতির জরুরি সাধারণ সভায় অভিযুক্ত আইনজীবী মাজহারুল ইসলাম ও মো. রেজাউল করিমের বিরুদ্ধে পেশাগত নৈতিক স্খলনজনিত কারণে এমন সিদ্ধন্তনেয় সমিতি।
জানা গেছে গত রবিবার বিকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের জমি অগ্রক্রয় মামলার বিচারপ্রার্থীর আমানত রাখা প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজন আইনজীবী ও আদালতের একজন হিসাবরক্ষককে আটক করে পুলিশ। পরের দিন আরও আদলতের অবসরপ্রাপ্ত এক কর্মচারিকে পুলিশ ফেনী থেকে আটক করে। সোমবার আটক চারজনের বিরুদ্ধে আদালতের অর্থ আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয় এবং চার আসামিকে জেলাহাজতে পাঠায় আদালত।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক ঘটনার সত্যতা জানান, ‘অভিযুক্ত দুই আইনজীবীর সদস্যপদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না- এই মর্মেও তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।’ পাশাপাশি ‘অর্থ আত্মসাতের ঘটনায় জেলা ও দায়রা জজ আদালতের জড়িত কর্মকর্তা ও কর্মচারিদের রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা ও দায়রা জজকে সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!