1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক

  • আপডেট টাইম :: বুধবার, ৮ নভেম্বর, ২০১৭, ১.১১ পিএম
  • ৬৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ আয়কর সরকারি কোষাগারে জমা দিয়ে শ্রেষ্ঠ আয়করদাতার পুরস্কার গ্রহণ করেছেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদকম-লীর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক। মঙ্গলবার দুপুরে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়কর মেলার সমাপনী দিনে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও কর অঞ্চল সিলেটের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদসহ অন্যান্য অতিথিবৃন্দ তাঁর হাতে সম্মাননা স্মারক তোলে দেন।
এর আগে সাতদিন ব্যাপী আয়োজিত মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম বলেন, আমাদের দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন, তারা নিজেদের দেশ গড়ার কাজে নিজেরাই কাজ করতে উৎসাহী, তারা এখন কেবল আয় করছেন না সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে আয়কর প্রদান করছেন। আজকে মানুষ কর দিচ্ছেন বিধায় সরকার পদ্মাসেতু করতে সক্ষম হচ্ছে। ভিশন ২০২১ ও রূপকল্প বাস্তবায়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। আয়কর বিভাগের সফলতা আছে বলেই দেশের উন্নতি হচ্ছে।
তিনি সিলেট কর অঞ্চলের ভূয়সী প্রশংসা করে বলেন, এই কর অঞ্চল ধারাবাহিকভাবে সেরা হওয়ার কৃতিত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে বলেই আমি মনেকরি। তারা এ অঞ্চলের মানুষের মাঝে কর প্রদানের বিষয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন। যারাই কর প্রদানের যোগ্য হচ্ছেন, তারাই স্বতস্ফূর্তভাবে কর দিচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের স্বেচ্ছায় কর প্রদানে সচেতনতায় তাদের বেলায় কোনো আইন প্রয়োগের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন বিভাগীয় কমিশনার।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ’র সভাপতি খন্দকার শিপার আহমদ ও সিলেট মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হাছিন আহমদ।
মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত অবস্থায় জীবিত আছেন তাদের প্রতি দাঁড়িয়ে অনুষ্ঠানে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। কর অঞ্চল সিলেটের যাবতীয় কার্যক্রম ও কর বিষয়ক নির্দেশনা বিষয়ক হ্যান্ডবুকের মোড়কও উন্মোচন করেন অতিথিবৃন্দ।
আলোচনাপর্ব শেষে সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা হওয়ায় মো. জিয়াউল হকের হাতে সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি সিলেট কর অঞ্চলের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৩৫ জন করদাতা, সেরা করবাহাদুর চারটি পরিবারের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!