1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে সুনামগঞ্জের হতদরিদ্র বৃদ্ধের মুখে হাসি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: মিলছে তাৎক্ষণিক সমাধান সুনামগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান: ৫ পরিবহনকে জরিমানা সপ্তম বারের মতো বেওয়ারিশ লাশের শেষ বিদায়ে ওসি রতন শেখ! দিরাইয়ে ফ্যামেলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সুনামগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় পুলিশ হ*ত্যার স্বীকারোক্তিকারী সমন্বয়ক মাহাদী গ্রেপ্তার নাগরিক টিভির সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সুনামকণ্ঠের নাসিম ভূমধ্যসাগরে নৌকাডুবি: শান্তিগঞ্জের ৭ জনসহ নিখোঁজ ১৮, নিহত ১১ বাংলাদেশী হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

ভারতীয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে সুনামগঞ্জের যুবক বিএএসএফ’র হাতে আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৬ নভেম্বর, ২০১৭, ২.২৩ পিএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় ভারতীয় বিএসএফ তাহিরপুর সীমান্তের এক বাংলাদেশি যুবককে আটক করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েগড় সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত পারভেজ মিয়া (৩০) লাউড়েরগড় গ্রামের বাসিন্দা। তার স্বজনরা জানিয়েছেন বাংলাদেশি সীমানা অতিক্রম করে ভারতের কাঁটাতার ডিঙ্গিয়ে ভারতীয় সীমানায় ডুকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় তাকে আটক করা হয়েছে।
জানা গেছে সোমবার দুপুরে ভারতের গুমাঘাট সীমান্তে বসবাসকারী জনৈক আদিবাসী তরুণীর সঙ্গে লাউড়েরগড় গ্রামের ওই যুবকের প্রেম ছিল। তিনি প্রায়ই বিজিবি-বিএসএফর চোখ ফাঁকি দিয়ে কাঁটাতার ডিঙ্গিয়ে ভারতে অনুপ্রবেশ করে গুমাঘাট এলাকার ওই আদিবাসী তরুণীর সঙ্গে দেখা করতেন। প্রায় বছর খানের ধরে তাদের সীমানা ডিঙ্গানো প্রেম চলছিল। সোমবারও গিয়েছিলেন তিনি। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে। এই খবরে তার স্বজনরা লাউড়েরগড় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করে পারভেজ মিয়াকে ছাড়িয়ে আনার অনুরোধ জানান।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!