1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

শাল্লায় ফসলহারা কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭, ১২.৪২ পিএম
  • ৫৮৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান-হাবিব, শাল্লা, সুনামগঞ্জ::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা গণমিলনায়তনে ৩১অক্টোবর মঙ্গলবার দুপুরে দিরাই থানা পাবলিক গ্রুপ-ফেইস বুক এর এডমিন এর উদ্যোগে ২০০ জন হতদরিদ্রকে সহায়তা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সোয়াবিন তেল ও ১ কেজি পেঁয়াজ হিসেবে এই ত্রাণ দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আখলাকুর রহমানের সভাপতিত্বে, দিরাই থানা পাবলিক গ্রুপ-ফেইস বুক এর পরিচালক নাইম ইসলামের সঞ্চালনায় সহায়তা বিতরণ অনুষ্ঠানে সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছত্তার, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, সমাজ সেবক আমিনুল ইসলাম চৌধুরী বকুল, হেলিম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্যানেলের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শাব্বির আহমদ, এ্যাডমিন শাফিউল করিম, ওমর ফারুক তপু, হাফেজ লুকান আহমেদ, জুনাইদ সরদার প্রমুখ।
বক্তাগণ ফসল হারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিরাই থানা পাবলিক ফেইসবুক গ্রুপকে শাল্লা উপজেলা বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!