1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ১২.২৫ পিএম
  • ৭১৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুর ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর কমিটি গঠন করা হয়েছে। কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী কৃষক নেতা আলহাজ¦ সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও সাংবাদিক অমিত কান্তি দেব কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সিনিয়র সদস্য দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংঙ্কজ দেব, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের অন্যতম সংগঠক সালেহীন শুভ, প্রথম আলো বন্ধুসভার সুনামগঞ্জ জেলা সভাপতি রাজু আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়।
অন্যান্যোর মধ্যে বক্তব্যে রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, হাওরের পাড়ের কৃষক নেতা সিদ্দেকুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা ফিরোজ আলী. উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাবেক ইউপি সদস্য আহমদ আলী, সংবাদ কর্মী শাহজাহান মিয়া, যুবলীগ নেতা এমদাদুর রহমান সুমুন প্রমুখ।
সভায় সর্বস্মতিক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলামকে আহবায়ক, ও সাংবাদিক অমিত দেবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়করা হলেন সমাজসেবী দেলোয়ার হোসেন, কৃষক নেতা আফসর উদ্দিন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, কৃষক নেতা সিদ্দেকুর রহমান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!