1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যপদ থেকে কল্লোল ও শামীমের পদত্যাগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ১১.১৭ এএম
  • ৫৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
কার্যক্রমে স্বচ্ছতা না থাকাসহ নানাবিধ কারণে সুনামগঞ্জ সদর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট আইনজীবী কল্লোল তালুকদার চপল ও সাংবাদিক শামস শামীম। ২৩ অক্টোবর, সোমবার দুপুরে সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পদত্যাগের লিখিত আবেদন জমা দেন কমিটির এই দুই সদস্য।
আবেদনপত্রে উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে সদর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালীন কমিটিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সংশ্লিষ্টতা থাকায় তাদেরকে সদস্য মনোনীত করা হয়। কিন্তু শুরু থেকেই জেলা শিল্পকলা একাডেমির একটি সিন্ডিকেট দ্বারা সদর উপজেলা শিল্পকলা একাডেমি নিয়ন্ত্রিত হওয়া, স্বাধীনভাবে কোন দৃশ্যমান কর্মসূচি হাতে না নেওয়াসহ নানাবিধ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগ সাংবাদিক শামস শামীম বলেন, শিল্প-সাহিত্য হচ্ছে এক মুক্ত-স্বাধীন মাধ্যম ও পরিশীলিত মননের ঠিকানা। কিন্তু একটি চক্র এই সুন্দর মাধ্যমটিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে শিল্পকলাকে কলুষিত করছে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কল্লোল তালুকদার চপলও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মো. লিয়াকত আলী পদত্যাগপত্রের প্রাপ্তি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য কল্লোল তালুকদার চপল জাতীয় কবিতা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। শামস শামীম বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সদস্যসচিব ও বর্তমান কমিটির সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি সুনামগঞ্জ ফিল্ম সোসাইটির পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!