1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ অনুমোদন পেল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ৯.০৩ এএম
  • ৬২৩ বার পড়া হয়েছে

অনলাইন::
আলোচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ আলোর মুখ দেখার বাস্তব সম্ভাবনা অবশেষে সৃষ্টি হয়েছে। অকল্যান্ডে শুক্রবার আইসিসি সভার শেষ দিনে টুর্নামেন্ট দুটি চালু করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

টুর্নামেন্টের পয়েন্ট পদ্ধতি ও প্রতি সপ্তাহ ধরে ভবিষ্যত সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ঠিক হয়েছে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২০১৯ বিশ্বকাপের পর। অংশ নেবে শীর্ষ নয়টি টেস্ট খেলুড়ে দেশ। ফাইনাল হবে ২০২১ সালের এপ্রিলের মধ্যে।

অংশগ্রহণকারী প্রতিটি দেশ এই সময়ে ছয়টি টেস্ট সিরিজ খেলবে যার তিনটি দেশের মাটিতে ও তিনটি বাইরে। প্র্রতিটি সিরিজ হবে অন্তত দুই টেস্টের। সর্বোচ্চ ৫টি টেস্ট থাকতে পারবে এক সিরিজে।

ওয়ানডে লিগ শুরু হবে ২০২০-২১ মৌসুম থেকে। দুই বছরব্যাপী টুর্নামেন্ট চলবে ২০২৩ বিশ্বকাপের আগ পর্যন্ত। ওয়ানডে লিগ তখন বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচনা করা হবে। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে লিগ হয়ে যাবে তিন বছর মেয়াদী।

প্রথম ওয়ানডে লিগে অংশ নেবে ১৩টি দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নেবে চলতি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল। প্রতিটি দল এই সময়ে খেলবে আটটি করে সিরিজ। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো ৫ দিনেরই হবে। তবে ২০১৯ সাল পর্যন্ত পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্টেরও অনুমোদন দিয়েছে আইসিসি। মূলত দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এই বছরই ‘বক্সিং ডে’ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্ট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!