1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন জগন্নাথপুরে কসাইখানায় মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জগন্নাথপুরে কসাইখানায় মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৫১ পিএম
  • ২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হাসপাতাল পয়েন্টের কসাইখানায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৈয়দপুর ইউনিয়ন থেকে আঘাতপ্রাপ্ত একটি গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে আনার বিষয়টি শনাক্ত করা হয়।
জবাইয়ের ভিডিও পর্যালোচনা করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গরুটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করেন। পরীক্ষায় মাংসের মান যথাযথ রয়েছে এবং গরুটিকে জীবিত অবস্থায় জবাই করা হয়েছে বলে জানান তিনি।
তবে আঘাতপ্রাপ্ত ও জখম গরু প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যয়ন ও পরীক্ষা ছাড়া জবাই এবং বিষয়টি জানা সত্ত্বেও ওই গরুর মাংস কেনার অভিযোগে মেসার্স ভাই ভাই গোস্তের দোকানকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!