1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে অনলাইন ও ক্যাসিনো সাম্রাজ্যের দুই ‘রাঘববোয়াল’ গ্রেপ্তার সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রী নিখোঁজ আজ বাউল মহাজন শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী: গানে গানে স্মরণের আয়োজন ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলন: সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া সুনামগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিড়ি-মদসহ আটক ১ দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু চুরি ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১.৩২ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ডলুড়া চলতি নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও চুরি ঠেকাতে এবং নদী থেকে বালু উত্তোলনে স্বচ্ছতা আনতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডলুড়া চলতি নদীর পাড়ে পুলিশ ক্যাম্পে সিসি ক্যামেরা সংযুক্তির উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম।
পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন করতে না পারে, পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের শনাক্ত করতে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নদী এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হবে।
ওসি রতন শেখ বলেন, স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ ও মনিটরিং করা যাবে। ফলে নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
এদিকে, ডলুড়া চলতি নদীতে সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত সিন্ডিকেটের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!