1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

মানবতার দেয়াল: ছিন্নমূল মানুষের পাশে ‘সুনাম মানবিক সংগঠন’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৫.৩৮ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ার::
​“মানবতা সেই দীপ্তি, যা অন্ধকারেও আলো দেয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের সহযোগিতায় যাত্রা শুরু করেছে ‘মানবতার দেয়াল’। স্থানীয় সেবামূলক সংস্থা সুনাম মানবিক সংগঠন-এর উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাওরবেষ্টিত এই অঞ্চলের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘব করতেই এই প্রচেষ্টা। ‘মানবতার দেয়াল’-এর মূল ধারণাটি হলো— “আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে যান, আর প্রয়োজনে এখান থেকে নিয়ে যান।”
​২ জানুয়ারি (শুক্রবার) সরজমিনে দেখা যায় সুনামগঞ্জ সদরের জামাইপাড়া অভিমুখে অবস্থিত এই দেয়ালে দেখা যায়, সারি সারি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের শীতবস্ত্র। এর মধ্যে রয়েছে পুরনো জ্যাকেট, সোয়েটার, চাদর ও শিশুদের পোশাক। বিত্তবান বা সামর্থ্যবান ব্যক্তিরা তাদের অব্যবহৃত বা পুরাতন পরিষ্কার কাপড়গুলো এখানে রেখে যাচ্ছেন, আর যে সব মানুষের শীতের কাপড় কেনার সামর্থ্য নেই, তারা সেখান থেকে নিজেদের পছন্দমতো প্রয়োজনীয় কাপড়টি সংগ্রহ করছেন।

​উদ্যোক্তারা জানান, অনেক সময় মানুষ তাদের পুরনো কাপড় দান করতে চাইলেও লোকলজ্জার ভয়ে বা সঠিক উপায়ের অভাবে তা পারেন না। আবার অনেক অভাবী মানুষ মানুষের কাছে হাত পাততে কুণ্ঠাবোধ করেন। এই দেয়ালটি দাতা ও গ্রহীতার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

​সুনাম মানবিক সংগঠনের একজন প্রতিনিধি বলেন, “মানুষ মানুষের জন্য। আমরা চাই এই তীব্র শীতে কেউ যেন কাপড়ের অভাবে কষ্ট না পায়। জামাইপাড়া এলাকার এই দেয়ালে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের ব্যবহারের অতিরিক্ত কাপড়গুলো রেখে যাওয়ার জন্য। আপনার সামান্য দানে একজন মানুষের শীতের রাত কিছুটা উষ্ণ হতে পারে।”

​স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পথচারী ও এলাকাবাসীর মতে, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের বৈষম্য কমাতে এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে সাহায্য করে। তারা আশা প্রকাশ করেন, শুধু জামাইপাড়া নয়, সুনামগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় এমন ‘মানবতার দেয়াল’ গড়ে তোলা উচিত।
শীতের এই মৌসুমে আর্তমানবতার সেবায় সুনাম মানবিক সংগঠনের এই ক্ষুদ্র প্রচেষ্টা এখন স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!