1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের ৫টি আসনে ৩৯জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮.১৩ এএম
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মনোনয়নপ্রদানকারী প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণায় মুখর ছিল। বিশেষ করে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নিজ নিজ এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে তারা মনোনয়ন জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে ৫টি আসনের অধিকাংশ প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন। অনেকে উপজেলা পর্যায়েও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বমোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৩৯জন।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) উপজেলা নিয়ে গঠিত এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ও আনিসুল হক জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশে নেজামে ইসলামের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৭জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির, খেলাফত মজলিসের প্রার্থী শাখাওয়াত হোসেন, স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী এডভোকেট নিরঞ্জন দাস ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা শোয়াইব আহমদ।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ইয়াসিন খান, বিএনপির মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ড. মোঃ মাহফুজুর রহমান খালদে (তুষার), স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ, খেলাফত মজলিসের প্রার্থী মাওলনা শাহীনূর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯জন প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ব্যারিস্টার আবিদুল হক, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী এডভোকেট শামছ উদ্দিন, এলডিপি মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মাহফুজুর রহমান খালদে তুষার, জাতীয় পার্টি প্রার্থী এডভোকেট নাজমুল হুদা হিমেল, ইসলামী আন্দোলনের প্রার্থী শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আজিজুল হক ও খেলাফত মজলিসের প্রার্থী আমিরুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন মিলন, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোসাহদ আহমদ তালুকদার, ন্যাশনাল পিপল পার্টির প্রার্থী মো. আজিজুল হক, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাদির, স্বতন্ত্র প্রাথী সিরাজুর রহমান এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
মনোনীত প্রার্থীদের মধ্যে সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-২ আসনে বিএনপির দুইজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ-৩, সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত চারজন স্বতন্ত্র প্রার্থীও আছে।
সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ দিনে এসে মনোনয়ন জমা দিয়েছেন ৩৯জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!