1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ-২: শেষ মুহুর্তে এসে দলীয় মনোনয়ন পেলেন মেইড ইন ছাত্রদল খ্যাত পাভেল

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯.৪১ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তে এসে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেলেন তরুণ রাজনীতিবিদ ও মেইড ইন ছাত্রদল খ্যাত জনপ্রিয় নেতা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল। এর আগে এই আসনে রোগে কাবু সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যায় বিএনপির প্যাডে পাভেলকেও মনোনয়ন দেওয়া হয়েছে। রাজনীতির মাঠে এই তরুণ গত দেড় দশক ধরে নানাভাবে কর্মসূচি পালন করছেন। তাকে মনোনয়ন দেওয়ায় জাতীয়তাবাদী দলের আগামী দিনের রাজনীতিতে গতি আসবে বলে মনে করেন এলাকাবাসী।
গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন। তবে আজ ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেলকে মনোনয়ন দেওয়া হয়।
বিএনপি সূত্র জানায়, কৌশলগত কারণে এবং তৃণমূলের দাবি বিবেচনায় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ ৩৬টি আসনের প্রার্থী ঘোষণার ধারাবাহিকতায় এখন পর্যন্ত ২৭৩টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করল দলটি। মনোনয়ন প্রত্যাহারের দিনে প্রবীণ নেতা নাছির উদ্দিন চৌধুরীর মনোনয়ন প্রত্যাহার করানো হতে পারে বলে আভাস পাওয়া গেছে।
মনোনয়ন পরিবর্তনের এই খবর দিরাই ও শাল্লা এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পাবেল সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও নাছির চৌধুরীর অনুসারীদের মধ্যে কিছুটা নীরবতা লক্ষ্য করা গেছে। তবে এর আগে নাছির উদ্দিন চৌধুরী পাভেলের বাসায় গিয়ে আগামীকে এই আসনে জাতীয়তাবাদী শক্তির হাল ধরতে তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। পাভেলও নাছির উদ্দিন চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে তার পক্ষে নির্বাচন করার কথা জানিয়েছিলেন। দলের প্রতি নিবেদতিপ্রাণ ও আনুগদ্যশীল পাভেলের এই আচরণে খুশী হয়েছিলেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এখন তিনি মনোনয়ন পাওয়ায় তাকে স্বাগত জানাচ্ছেন তারা।
মনোনয়নপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তাহির রায়হান চৌধুরী পাভেল বলেন, কেন্দ্র শেষ মুহুর্তে এসে আমাকে মনোনয়ন প্রদান করেছে। আমি আগামীকাল মনোনয়ন জমা দেব। কেন্দ্র তথা বাংলাদেশের রাজনীতির আশার আলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন আমি সেটা মেনে নিব। তবে দলের স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!