1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল

  • আপডেট টাইম :: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯.৪২ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
১ নভেম্বর শনিবার দুপুর থেকে বৃষ্টিবিড়ম্বিত বিকেলে তাহিরপুর উপজেলার স্টেডিয়াম মাঠ ছিল লোকে লোকারণ্য। ধানের শীষের পক্ষে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের ডাকে চার উপজেলা হাজার হাজার মানুষ জড়ো হন মাঠে। তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে আগামী নির্বাচনে কামরুজ্জামান কামরুলকে মনোনয়নের দাবি জানান।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথিরর বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, আজকের হাজার হাজার মানুষের উপস্থিতি নিয়ে অন্য কেউ সমাবেশ করলে ৫০ লাখ টাকা লাগবে। কিন্তু আমার কোনও টাকা লাগেনি। কারণ জনগণই ভালোবাসাই আমার টাকা। জনগণই আমার একাউন্ট।
উপস্থিত হাজারো নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাবেশে আপনারা ভালোবেসে আমাকে টাকার মালা দেন। এক আবেগী কর্মী তার একাউন্টে টাকা না থাকার পরও আমাকে ১০ লাখ টাকার চেক উপহার দেন। এটা কি আমার দোষ? জনগণের ভালোবাসার জন্য যদি এটা দোষ হয় তাহলে আমি সেই দোষ মেনে নিতে রাজি। এসময় উপস্থিত হাজারো জনতা ‘কামরুল ভাই, কামরুল ভাই’ স্লোগানে মুখর করে তুলেন চারপাশ।

কামরুল উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমি টানা ৬ মাস জেল খেটেছি। যারা মনে করেছিল আমাকে জেল খাটিয়ে জনগণের মন থেকে মুছে ফেলবে, তারাই এখন আস্তাখুড়ে নিক্ষিপ্ত হচ্ছে। জনগণের অভূতপূর্ব ভালোবাসা আমাকে ঋণী করছে। নেতা নয়, আমি জনগণের গোলাম হয়ে থাকতে চাই। এমপি হতে না পারলেও আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই।
উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ শক্তি নিয়েই আমরা আগামীতে জাতীয় নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করে নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবো। সব ষড়যন্ত্রের জবাব দিয়ে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবো।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলার এই সাবেক চেয়ারম্যান আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট দেশবাসী মেনে নেবেনা। যারা পিআর পিআর করছিল তারাই এখন ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে গণভোট চাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেদী হাসান উজ্জ্বল, জুলফিকার চৌধুরী রানা, মাহবুব মাসুম তালুকদার, বাবরুল হাসান বাবলু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!