1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

যারা পিআর বোঝে না, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: চরমোনাই পীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯.৩৭ এএম
  • ৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জাতীয়তাবাদী দল বিএনপিসহ পিআর বিরোধীদের উদ্দেশে বলেছেন, যারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বা অনুপাত প্রতিনিধিত্ব বোঝে না, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই। পিআর ছাড়া নির্বাচনে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলে দেশে স্বৈরাচার ও চাঁদাবাজি আরও বেড়ে যাবে বলেও মন্দব্য করেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে চরমোনাই পীর বলেন, যদি পিআরও ছাড়া একতরফা নির্বাচন হয় তাহলে বিএনপি এককভাবে ক্ষমতায় এসে চাঁদাবাজি ও স্বৈরাচারী কার্যক্রম শুরু করবে। বিএনপিকে শরিয়া আইন বিরোধী উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শরীয়া আইনে বিশ্বাস করে না। কিন্তু এ দেশ হবে ইসলামের, ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ব্যালট বাক্স হবে একটাই-এই হুশিয়ারিও দেন তিনি।

চরমোনাই পীর বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশের কল্যাণ নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। দেশে এখনও দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাট চলছে। কেউ কেউ বিদেশে ‘বেগমপাড়া’ বানিয়েছে, শত শত বাড়ি করেছে। টাকার পাহাড় গড়েছে। এমনকি এই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম ও খুন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা একটি ফ্যাসিস্ট শক্তি। এ দেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!