1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

গোয়ালন্দে নুরুল হকের মরদেহ পুড়িয়ে দেওয়ায় অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫৫ পিএম
  • ৪৫ বার পড়া হয়েছে

মো. অলিউর রহমান
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সরকার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একে ‘অমানবিক ও জঘন্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, “নুরুল হকের কবর অবমাননা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের সামাজিক মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। এমন বর্বর ও নৃশংস কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সরকার স্পষ্ট ভাষায় জানায়, আইন ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার থেকে সরে আসা হবে না এবং জীবিত ও মৃত—প্রতিটি মানুষের মর্যাদা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়। এই জঘন্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের দায়ভার গ্রহণ করতেই হবে, এবং তারা তাদের কর্মের যথাযথ পরিণতি ভোগ করবে।”

এছাড়াও, সরকার সকল নাগরিককে ঘৃণা ও সহিংসতা বর্জনের আহ্বান জানিয়ে, মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!