1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৪.৩৫ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৭ আগস্ট) এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “শতবর্ষী গাছ আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। আজকাল এমন গাছ খুঁজে পাওয়া দুষ্কর। তাই এখনই গাছ লাগিয়ে সেগুলোর সঠিক পরিচর্যা করতে হবে, যেন আগামী প্রজন্ম এসব গাছের ছায়ায় বেড়ে উঠতে পারে।”
তিনি আরও বলেন, “পরিকল্পিতভাবে গাছ লাগালে ভবিষ্যতে রাস্তা, ঘর বা সীমানা দেয়াল নির্মাণের সময় গাছ কাটার প্রয়োজন পড়বে না। পরিবেশ রক্ষা এবং ভারসাম্য বজায় রাখতে সবার সম্মিলিত অংশগ্রহণে বনায়ন গড়ে তুলতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। স্বাগত বক্তব্য দেন সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেঞ্জ কর্মকর্তা সাদ-উদ্দিন আহমেদ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা এবং মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকেরা জানান, এবারের মেলায় ৩০টি স্টল রয়েছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে বিভিন্ন জাতের গাছের চারা ক্রয় করতে পারবেন আগ্রহীরা।

সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান আগামী ১৩ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে, যেখানে সেরা নার্সারিগুলোকে পুরস্কৃত করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!