1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বেকারিপণ্য উৎপাদন-বিপননে অনিয়ম: মাসুম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে মামলা ও শমন জারি আদালতে

  • আপডেট টাইম :: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯.১০ এএম
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের মাসুম ট্রেডার্সের বিরুদ্ধে জেলা নিরাপদ খাদ্য অফিসার কর্তৃক সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আদালত আবেদনটি ফৌজদারি আইনে আমলে নিয়ে স্বত্ত্বাধিকারী তৌহিদুর রহমানের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। একই সঙ্গে খাদ্য সম্পর্কিত মামলা হিসেবে রেজিস্ট্রিভুক্ত করার নির্দেশনা দিয়ে সমন জারি করেছেন আদালত। রবিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন আসামির এই নির্দেশনা দেন। বিশুদ্ধ খাদ্য মামলা নং ০১/২০২৫।
আদালত সূত্রে জানা গেছে সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার শরিফ উদ্দিন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬, ৩২ (ক), ৩২ (গ) এবং ৩৯ নং ধারার অপরাধে সদর থানায় মাসুম ট্রেডাসের স্বত্ত্বাধিকারী তৌহিদুর রহমান মাসুমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে তিনি বিশুদ্ধ খাদ্য আদালতেও অভিযোগ দায়ের করেন। আদালতের আবেদনে তিনি উল্লেখ করেন গত ৩১ জুলাই বিকেলে খাদ্য আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জ শহরের ডিএস রোডে অবস্থিত মাসুম ট্রেডার্স পরিদর্শনে প্রবেশ করেন তারা। এসময় প্রতিষ্ঠানটির বেকারিপণ্য পর্যবেক্ষণ করে দেখেন প্যাকেটে পূর্ণাঙ্গ তথ্য নেই, উৎপাদনের ও মেয়াদোত্তীণের তারিখ নেই এবং বেকারিপণ্য গুলো নি¤œমানের ও ননফুড গ্রেড প্লাস্টিক মোড়কাবদ্ধ করা হয়েছে। এটা মোড়কাবদ্ধ খাদ্য লেভেলিং প্রবিধানমালা ২০১৭ এর ৪ এর লঙ্গন যা নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (ক) ধারায় দ-নীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন। তাই এসব খাদ্যপণ্যে উৎপাদন বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিলে বেকারিজাত পণ্য জব্দ করে আসামি ও স্বাক্ষীদের অঙ্গিকার নেন। মাসুম ট্রেডার্সের মালিক তৌহিদুর রহমান মাসুম বেআইনীভাবে বেকারি পণ্য উৎপাদন মজুদ ও বিক্রয় করছেন বলে অভিযোগে উল্লেখ করে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবে করেন বাদী নিরাপদ খাদ্য অফিসার। এই আবেদনের প্রেক্ষিতে আদালত বিষয়টি ফৌজদারি অপরাধে আমলে নিয়ে বিশুদ্ধ খাদ্য সম্পর্কিত মামলা হিসেবে জেস্ট্রিভুক্ত করার নির্দেশনা দেন।
এ বিষেয় জেলা নিরাপদ খাদ্য অফিসার শরিফ উদ্দিন বলেন, আমরা আদালতের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বেকারিপণ্য জব্দ করেছিলাম। পরে থানায় মামলা দায়ের করেছি এবং আদালতেও অভিযোগ দায়ের করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে শমন জারি করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!