1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বিএনপির চার মনোনয়নপ্রত্যাশীর একসঙ্গে শোডাউন ও কর্মীসভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮.৫০ পিএম
  • ৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী চার নেতার একযোগে শোডাউন ও কর্মীসভা রাজনৈতিক অঙ্গনে সাড়া ফেলেছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে তারা একত্রে মোটরসাইকেল শোভাযাত্রা করে বিএনপির রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক রূপরেখার ৩১ দফার প্রচারপত্র বিলি করেন। পরে ইসলামগঞ্জ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় এক মঞ্চে বক্তব্য রাখেন।

শোডাউন ও কর্মসূচিতে নেতৃত্ব দেন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য দেওয়ান জয়নুল জাকেরিন, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবুল মনসুর শওকত, আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি। তাদের সঙ্গে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রচার প্রচারণার অংশ হিসেবে তারা সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ৩১ দফা প্রচারপত্র বিলি করেন। এরপর ইসলামগঞ্জ কলেজ মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় চার নেতা নিজেদেরকে আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থাপন করে উপস্থিত নেতাকর্মীদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা আসম খালেদ, জেলা বিএনপির সদস্য সেলিম উদ্দিন প্রমুখ।
নেতাকর্মীরা মনে করছেন, একই আসনের একাধিক মনোনয়নপ্রত্যাশীর এ ধরনের ঐক্যবদ্ধ কর্মসূচি দলের মধ্যে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং মাঠপর্যায়ে আন্দোলন-সংগঠনে গতি আনছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!