1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনলেন কূটনীতিকরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৪.২৩ পিএম
  • ৬৫৪ বার পড়া হয়েছে

অনলাইন::
মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে ঢাকায় কর্মরত প্রায় অর্ধশত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বুধবার কক্সবাজার সফর করেছেন।

সেখানে তারা শরণার্থী ক্যাম্পে ঘরে ঘরে গিয়ে নতুন করে আসা শরণার্থীদের দুর্ভোগের কাহিনী শোনেন এবং কথা বলে পুরনোদের সাথেও।

সেখানে উপস্থিত একজন কূটনীতিক বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়টি নিয়ে তারা তাদের নিজ নিজ সরকারের সাথে আলোচনা করবেন।

কূটনীতিকরা পরে সীমান্ত সংলগ্ন এলাকাও পরিদর্শন করেন।

মূলত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের ওপর চাপ তৈরির যে চেষ্টা বাংলাদেশ শুরু করেছে তারই অংশ হিসেবে বিদেশি কূটনীতিকদের বিশাল এই দলটিকে কক্সবাজার নিয়ে যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সকালে একটি বিশেষ বিমানে করে তাদের নেয়া হয় কক্সবাজারে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইওরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ভারত, সৌদি আরবের রাষ্ট্রদূতরা এই সফরে সামিল হয়েছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিদেশি কূটনীতিকরা এরপর সড়কপথে যান কুতুপালং শরণার্থী ক্যাম্পে।

কূটনীতিকদের এই সফর স্থানীয় অধিবাসী এবং ক্যাম্পে থাকা অসংখ্য শরণার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি করে।

কূটনীতিকরা কখনও গাড়িতে চড়ে আবার কখনও পায়ে হেঁটে শরণার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেন।

এরপর কূটনীতিকরা অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে আলাপ করেন।

কূটনীতিকদের পক্ষে কথা বলার সময় ঢাকায় নেদারল্যান্ডসের দূত বিয়া টেন টুসার উষ্ণ হৃদয় দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

“অবশ্যই এটা এখন আগের চেয়েও বেশি বিপর্যয়কর। অনেক বেশি মানুষ, নি:সন্দেহে এটি একটি মানবিক সংকট,” তিনি বলেন, “আমাকে অবশ্যই বাংলাদেশ সরকারের প্রশংসা করতে হবে এতো মানুষকে উষ্ণতার সাথে গ্রহণ করার জন্য। ”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তারা মনে করছেন বাংলাদেশ রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য যে প্রচেষ্টা নিয়েছে সেটিকে আরও জোরদার করবে বিদেশি কূটনীতিকদের এই পরিদর্শন।

তিনি বলেন, “সব দূতাবাসের প্রধানরা আছেন। মিয়ানমারের আচরণে মানবতার যে ক্ষতি হচ্ছে সেটি তারা দেখছেন। তারা উপলব্ধি করতে পারবেন ও নিজ দেশকে বার্তা দিবেন আশা করি যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। ”

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় দু’দফায় বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিদের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।

ঐ বৈঠক দুটিতে বাংলাদেশের তরফ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ তৈরির আহ্বান জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!