1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

৯ মে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে হাওরের ১০ লাখ চাষী

  • আপডেট টাইম :: বুধবার, ৭ মে, ২০২৫, ৯.৪২ এএম
  • ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বোরো মৌসুমে ধান শতভাগ সফলভাবে কর্তন সম্পন্ন হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি আনুষ্ঠানিকভাবে শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা প্রকাশ করা হবে আগামী ৯ মে, শুক্রবার।

মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে। স্মারকে উল্লেখ করা হয়, রবি ২০২৪-২৫ মৌসুমে সুনামগঞ্জ জেলায় মোট ২,২৩,৪১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়।

অকালে বন্যা ও পাহাড়ি ঢলের আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় হাওর অঞ্চলের বোরো ফসল শতভাগ কর্তন সম্ভব হয়েছে।

এ উপলক্ষে জেলার সব ধর্মীয় প্রতিষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মে শুক্রবার জেলার সব মসজিদে জুমার নামাজের মোনাজাতে শুকরিয়া আদায় করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও নিজ নিজ সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।

জেলার সর্বস্তরের মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!