1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

কোটা আ ন্দো ল ন সহিংসতায় নি হ ত ৩৪ জনের পরিবার পেল প্রধানমন্ত্রীর অনুদান

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৮.৫৩ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৮ জুলাই) সকালে গণভবনে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ ৩৪ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাদের হাতে অনুদান তুলে দেন সরকারপ্রধান।
এ সময় প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আবেগাপ্লুত প্রধানমন্ত্রীর চোখেও তখন অশ্রু দেখা যায়।
এ সময় গণভবনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা চলতি মাসের শুরুর দিন থেকে আন্দোলন অব্যাহত রাখে। এই আন্দোলন সহিংস রূপ নেয় ১৬ জুলাই, এদিন নিহত হন ছয়জন। পরের কয়েক দিনে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সহিংসতা ও নাশকতার রূপ ধারণ করে। এই আন্দোলনে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই ছাত্র। আহত হয়েছেন কয়েক হাজার।
আন্দোলন চরম আকার ধারণ করলে সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। দেশে গত ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। পরে সীমিত পরিসরে চালু হলেও ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ বিকেলে মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হবে।
এছাড়া গত ১৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। ২১ জুলাই পর্যন্ত সারাদেশে কারফিউ থাকলেও পরে তা আস্তে আস্তে শিথিল করা হয়। ঢাকাসহ কয়েকটি জেলায় এখনো কারফিউ অব্যাহত আছে। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!