1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কবি মাকিদ হায়দার আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১.২৫ পিএম
  • ৮৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কবি মাকিদ হায়দার মারা গেছেন; বুধবার সকাল সাড়ে আটটায় ঢাকার উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান।

মাকিদ হায়দারের মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ছোট ভাই আরিফ হায়দার।

মাকিদ হায়দারের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ হায়দার বলেন, ” আমার ভাই কিছুদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। আজ সকালে বাসাতেই মারা যান।”

মরদেহ পাবনার আরিফপুরের দোহারপাড়ায় পারিবারিক গোরস্তানে দাফন করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান আরিফ হায়দার।

বাংলা একাডেমি মহাপরিচালক নূরুল হুদা জানিয়েছেন, কবি মাকিদ হায়দারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহ দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হবে।

পাঁচ দশক ধরে সাহিত্যচর্চায় যুক্ত মাকিদ হায়দারের উল্লেখযোগ্য গ্রণ্থের মধ্যে রয়েছে, ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ ‘আপন আঁধারে একদিন’ ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’ ‘বাংলাদেশের প্রেমের কবিতা’ ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’ ‘প্রিয় রোকানালী’ ‘মমুর সাথে সারা দুপুর’।

সাহিত্যে বিশেষ অবদান রাখায় মাকিদ হায়দার বাংলা একাডেমিসহ দেশের উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনার আরিফপুরের দোহারপাড়ায়। তার পরিবারের অন্য সদস্যরাও বাংলা সাহিত্যকে আলোকিত করেছেন এবং তারা স্বনামে পরিচিত।

মাকিদ হায়দারের ভাইদের মধ্যে প্রয়াত হয়েছেন নাট্যকার জিয়া হায়দার ও রশিদ হায়দার। আরেক ভাই কবি দাউদ হায়দার। অন্যদের মধ্যে রয়েছেন জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার। তারা প্রত্যেকেই সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!