1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

সিলেটে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুন, ২০২৪, ১১.২৮ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর (উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।

মারা যাওয়া শিশু ওয়াহিদ মিয়া ওই গ্রামের দবির মিয়ার ছেলে।

দবির মিয়া সাংবাদিকদের বলেন, “ঘটনার সময় আমি স্থানীয় বাজারে ছিলাম। দুপুরে ঘরেই ঘুমিয়েছিল ওয়াহিদ। আমার স্ত্রী সাংসারিক কাজে ঘরের বাইরে ছিলেন।

“বেলা আড়াইটার দিকে আমি ঘরে প্রবেশ করে দেখি ওয়াহিদ বিছানায় নেই। একপর্যায়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বন্যার পানিতে তাকে ভাসতে দেখি।

পরে দ্রুত উদ্ধার করে পাশের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “ধারণা করছি, ঘুম থেকে উঠে হয়ত খোলা জানালা বা দরজা দিয়ে বন্যার পানিতে পড়ে গিয়েছিল ওয়াহিদ।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!