হাওর ডেস্ক::
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর (উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী।
মারা যাওয়া শিশু ওয়াহিদ মিয়া ওই গ্রামের দবির মিয়ার ছেলে।
দবির মিয়া সাংবাদিকদের বলেন, “ঘটনার সময় আমি স্থানীয় বাজারে ছিলাম। দুপুরে ঘরেই ঘুমিয়েছিল ওয়াহিদ। আমার স্ত্রী সাংসারিক কাজে ঘরের বাইরে ছিলেন।
“বেলা আড়াইটার দিকে আমি ঘরে প্রবেশ করে দেখি ওয়াহিদ বিছানায় নেই। একপর্যায়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বন্যার পানিতে তাকে ভাসতে দেখি।
পরে দ্রুত উদ্ধার করে পাশের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “ধারণা করছি, ঘুম থেকে উঠে হয়ত খোলা জানালা বা দরজা দিয়ে বন্যার পানিতে পড়ে গিয়েছিল ওয়াহিদ।''
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net