1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ফসলহারা কৃষকদের মধ্যে তাহিরপুর সমিতির ত্রান বিতরন

  • আপডেট টাইম :: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭, ৯.২৫ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
সিলেটস্থ তাহিরপুর সমিতির উদ্যোগে তাহিরপুর উপজেলার অসহায় ফসলহারা কৃষক ও বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রান বিতরন করা হয়। উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী পশ্চিম হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রান বিতরন পুর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটস্থ তাহিরপুর সমিতির সাধারন সম্পাদক রজত ভূষন সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা এবং ত্রাণ বিতরন কমিটির আহবায়ক সিলেট এমসি কলেজের অধ্যাপক অরুন চন্দ্র পাল। সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশেষ অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, তাহিরপুর সমিতির সাবেক সভাপতি শওকত হাসান নবাব, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সিনিয়র সহ-সভাপতি রেজাউল আলম তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম তালুকদার, সমিতির উপদেষ্ঠা আলহাজ¦ তারা মিয়া, আবুদল হাই মাষ্টার, যুগ্ম-সাধারন সম্পাদক মোশারফ হোসেন শান্ত, সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কাসমির রেজা প্রমুখ।
অপরদিকে শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান বিতরন পুর্বে সমিতির সভাপতি এড. মোহাম্মদ আলী হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খাঁন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!