1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে চপল, শান্তিগঞ্জে অভি এবং মধ্যনগরে রাজ্জাক চেয়ারম্যান পদে জয়ী

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০২৪, ৮.১৩ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ ও মধ্যনগরে শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্র ঘোষিত ফলাফলে সুনামগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় বারের মতো মোটর সাইকেল প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট খায়রুল হুদা চপল। কেন্দ্র ঘোষিত ফলাফলে তিনি মোটর সাইকেল প্রতীকে ৩৬ হাজারে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ আনারস প্রতীকে ২৫ হাজার ২৫৪ ভোট পেয়েছেন। শান্তিগঞ্জে আনারস প্রতীকে কেন্দ্র ঘোষিত ফলাফলে ৪১ হাজার ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির ছেলে সাদাত মান্নান অভি। তার নিকটতম প্রতিদ্বন্ধী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম মোটর সাইকেল প্রতীকে ১৯ হাজার ৩৮২ ভোট পেয়েছেন। মধ্যনগরে আব্দুর রাজ্জাক ভূইয়া মোটর সাইকেল প্রতীকে ১২ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইদুর রহমান কাপপিরিচ প্রতীকে ৯ হাজার ৯১৭ ভোট পেয়েছেন।
খায়রুল হুদা চপলের প্রধান এজেন্ট শঙ্কর দাস ও সাদাত মান্নান অভির প্রধান এজেন্ট জুয়েল আহমদ কেন্দ্র ঘোষিত ফলাফলে বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!