1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

নদ নদীর পানি কমছে: বাঁধ কেটে হাওরে ঢোকানো হচ্ছে পানি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৬.৫৪ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুরমানদীসহ অন্যান্য নদ নদীর পানি কিছুটা কমেছে। বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের নির্ধারিত পয়েন্ট কেটে দিয়ে হাওরে পানি ঢোকানোর ফলে নদীর পানি কিছুটা কমছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা। অন্যদিকে পানিশুন্য হাওরে পানি প্রবেশের ফলে মাছের ডিম পাড়ার এই সময়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। গতকাল শুক্রবারও জেলার ৭টি উপজেলায় ফসলরক্ষা বাধ নির্মাণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পয়েন্টে বাধ কেটে হাওরে পানি ডুকানো হচ্ছে। এতে নদীতে পানি কমছে। তাছাড়া মেঘালয়ে বৃষ্টিপাত কমায় এবং ভাটিতেও বৃষ্টিপাত কম হওয়ায় নদ নদীর পানি কমছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম হয়েছে। একারণে পানির টান কমেছে। তাছাড়া আমরা হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণ কমিটির সংশ্লিষ্টরা প্রতিটি উপজেলা কমিটির সংশ্লিষ্টদের বাধের নির্ধারিত পয়েন্টে কেটে পানি ডুকানোর নির্দেশনা দিয়েছি। বৃহষ্পতিবার থেকে ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ, ছাতক, দোয়ারা, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে বাধ কেটে পানি ডুকানো হচ্ছে। আজ শনিবারও দিরাই শাল্লা উপজেলার বিভিন্ন পয়েন্টে বাধ কেটে হাওরে পানি ডুকানো হবে। তিনি বলেন, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এবং জলজ জীববৈচিত্রের সুরক্ষার জন্য হাওরে পানি জরুরি। হাওরে কোন ফসল না থাকায় বাধ কেটে পানি ডুকানো হচ্ছে।
তিনি আরো জানান, বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হাওরে পানি কিছুটা বেড়েছিল। তবে বিকেল থেকে পানি কমতে শুরু করেছে। এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার নিচে আছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি ৭.২৪ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এছাড়াও মেঘালয়ে গত ২৪ ঘন্টায় ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
হাওর বাচাও আন্দোলনের সহসভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, ধান কাটার প্রায় মাস খানেক হয়ে গেছে। ধান কাটার পরপরই বাধ কেটে পানি ডুকালে মাছের উৎপাদন বাড়তো। কারণ তখন নদীতে পানি ছিল। মাঝে তীব্র তাপদাহে হাওর শুকিয়ে গিয়েছিল। ডিম ছাড়ার সময়ে এ অবস্থায় ডিম নষ্ট হয়ে গেছে। তবে বিলম্বে হলেও বাধ কেটে পানি ডুকানোর কারণে মাছের উৎপাদন বাড়বে ও অন্যান্য জলজ উদ্ভিদেরও উপকার হবে।
(ফাইল ছবি, ২০২৩)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!