1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৭.৩১ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সুরমা নদীসহ জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ২০২২ সালের ভয়াবহ বন্যার কথা স্মরণ করে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের নদ নদীর পানি বাড়ছে। তবে বিপদসীমা থেকে অনেক নিচে আছে সুরমা নদীর পানি। বৃহষ্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৬.৯৮ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ৭.৮ সেন্টিমিটার বর্ষা মওসুমে বিপৎসীমা। তিনি আরো জানান, আগামী ২৪ ঘন্টায় ভারী ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে পানি আরো বাড়তে পারে। তবে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা কম বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!