1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ভারত তিস্তা প্রকল্পে অথায়ন করতে চায় বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮.৪০ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বহুল কাঙ্খিত তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে তিস্তায় দেশটির অর্থায়নে আগ্রহের কথা জানান।
ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, তিস্তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি, তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। আমাদের প্রয়োজন যেন পূরণ হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক। এই সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমার পিপল টু পিপল কানেকটিভিটি বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। ভিসাপ্রক্রিয়া সহজ করার ব্যাপারে আলোচনা হয়েছে।
সীমান্ত হত্যার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা করা হয়েছে, নন লিথাল (প্রাণঘাতী নয়) ওয়েপন ব্যবহার করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি (কোয়াত্রা) বলেছেন তারা তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে কিন্ত খুব নিকট থেকে সেটি যখন ব্যবহার করা হয় তখন সেটি লিথাল (প্রাণঘাতী) হয়ে যায়, এই জন্যই মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে তবে এই বেপারে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই।
ভারত ও চীনের মধ্যে কোন প্রধানমন্ত্রীর কোন সফরটি আগে হবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ভারত আমাদের নিকটবর্তী, চীন অনেক অনেক দূরে (দূরত্ব)। প্রধানমন্ত্রীর ভারত সফর অবশ্যই হবে। কিন্তু সেখানে এখন নির্বাচন চলছে। সেটি শেষ না হলে সফরের সময় ঠিক করা যাবে না।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সকালে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বুধবার সন্ধ্যায় বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!