1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

আম্বানিপুত্রের বিয়ের আয়োজনে ভারতে আসছেন বিল গেটস-জাকারবার্গরা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.২৬ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। প্রায় তিন দিন ধরে চলবে তাদের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন বলিউড থেকে শুরু করে হলিউড তারকারা।

শুধু তারকারাই নয়, বিশ্বসেরা ধনকুবেররাও থাকবেন আম্বানি পুত্রের বিয়েতে। যেখানে রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস থেকে শুরু করে মার্ক জাকারবার্গের নাম। খবর- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আর মাত্র ৫ দিনের অপেক্ষা। গুজরাটের জামনগরের এই আয়োজনে শামিল হচ্ছেন ভারতের প্রায় সব সিটে ইন্ডাস্ট্রির সুপারস্টাররা। শুধুই তারাই নন, অতিথি তালিকায় থাকছেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা। অন্যদিকে প্রি-ওয়েডিংয়ে গাইতে ভারতে আসছেন পপস্টার রিহানা।

শোনা যাচ্ছে, অনুষ্ঠানে সপরিবারে যোগ দেবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, রজনীকান্তের মতো অভিনেতারা। থাকবেন সালমান খান এবং অক্ষয় কুমারও। কারিনা কাপূর-সাইফ আলি খান, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট-রণবীর কপূর, অজয় দেবগন-কাজল, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, বরুণ ধওয়ান, সিদ্ধার্থ মলহোত্র, শ্রদ্ধা কাপূর সকলেই আছেন এই তালিকায়।

শুধু অভিনেতারাই নন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডবের সিইও শান্তনু নারায়ণ।

এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ‘ব্যাংক অফ আমেরিকা’র চেয়ারম্যান ব্রায়েন থমাস ময়নিহান, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিরাও রয়েছেন অতিথির তালিকায়।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রতি পর্বের পোশাক পরিকল্পনা, যাতায়াত সংক্রান্ত অনুষ্ঠানসূচি, থাকা-খাওয়ার ব্যবস্থা ইতোমধ্যেই অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি পর্বে অনুষ্ঠিত হবে রাজকীয় এই বিয়ের আয়োজন।

থিম অনুযায়ী পোশাক পরিকল্পনা করা হয়েছে হবু বর-কনের। সেই অনুযায়ী সাজতে হবে অতিথিদেরও। তিন দিন ধরে চলা এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনুষ্ঠানে। অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হলিউড পপ-গায়িকা রিহানা। তার সঙ্গে দেখা যাবে ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকেও। থাকবেন অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জ।

শুধু প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের কথাই ভাবেননি আম্বানি পরিবার। ছোটদের জন্য থাকবে ম্যাজিক! ম্যাজিশিয়ান ডেভিড ব্লেনের হাতের কারসাজিতে ভরে উঠবে অনন্ত-রাধিকার বিয়ের আসর। যেন স্বপ্নের মতো সব আয়োজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!