1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

প্রাথমিকে পাঠদানের নতুন কর্মসূচি ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৭.৪৬ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চলমান শৈত্যপ্রবাহের কারণে এক ঘণ্টা পিছিয়েছে প্রাথমিকের ক্লাস শুরুর সময়সূচি। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ৯টার পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে প্রাথমিকের ক্লাস।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে শুরু হবে।এ ছাড়াও ১৬ জানুয়ারি মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেলে বিদ্যালয় বন্ধের নির্দেশনা যথারীতি বহাল থাকবে।
অন্যদিকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় দেশের ৫ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হল- রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ ও লালমনিরহাট।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!