1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধর্মপাশা যাত্রীবাহী মিশুক উল্টে গিয়ে এক শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৯.৩৩ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুড়িকাহনিয়া পালপাড়া গ্রামের সামনে থাকা সেতুর ওপর উঠার সময় যাত্রীবাহী একটি মিশুক উল্টে গিয়ে ঈমন মিয়া নামের আটবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের ফারুক মিয়া (৩০) পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের দাওয়াত খেতে শুক্রবার সকালে পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়মাধব গ্রামে যান। শনিবার সকাল ১১টার দিকে বিয়ে বাড়ি থেকে যাত্রীবাহী মিশুক দিয়ে ফারুক পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। মিশুকটি বেলা ১২টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া পালপাড়া গ্রামের সেতুর ওপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিশুকটি উল্টে যায়। এতে আটবছর বয়সী শিশু ঈমন ও তাঁর বাবা ফারুক মিয়া (৩০)আহত হন। গুরুতর আহত অবস্থায় ঈমনকে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ঘটনার পর পরই চালক মিশুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
ধর্মপাশা থানার এসআই দিদার উল্লাহ বলেন,মিশুক চালক ঘটনার পর পরই চালক মিশুকসহ পালিয়ে গেছে। শনিবার বেলা সোয়া দুইটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির লাশটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!