1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শীতার্তদের মধ্যে রানার এইডের কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৮.৩৯ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সামাজিক সংগঠন রানার এইডের উদ্যোগে শীতার্তদের মধ্যে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। গত ১০ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি শনিবার পর্যন্ত ভাসমান শীতার্ত মানুষসহ অর্ধশত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
রানার এইডের নির্বাহী পরিচালক শামস শামীমসহ সংগঠনের নেতৃবৃন্দ রিক্সাওয়ালা, ভ্যান চালক, ভিক্ষুক, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করেন। তীব্র শীতের সময় উষ্ণতা নিবারণে কম্বল পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শীতার্ত মানুষজন।
রানার এইডের নির্বাহী পরিচালক শামস শামীম বলেন, রানার এইড একটি সামাজিক সংগঠন। প্রতি বছরই শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণসহ মানবিক দুর্যোগে অসহায় মানুষদের সাধ্যমতো সহায়তা দিয়ে আসছে। সংগঠনটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি বৃক্ষরোপন, সামাজিক সচেতনতামূলক কার্যক্রমসহ জলবায়ু মোকাবেলায় সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে আসছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!