1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

পুরনো ৫ উপদেষ্টা বহাল, প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হলেন কবি কামাল চৌধুরী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ১০.৪৬ এএম
  • ৯৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আওয়ামী লীগের নতুন সরকারের সূচনায় মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়জনকে তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন, যাদের মধ্যে নতুন মুখ কেবল একজন।

ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে যোগ দেবেন সাবেক মুখ্য সচিব, কবি কামাল আবদুল নাসের চৌধুরী।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ছয় উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে কে কোন দায়িত্ব পালন করবেন তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও ছয় জন উপদেষ্টা ছিলেন। মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ। নভেম্বরে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি পদত্যাগ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!