1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিক সন্দীপনের উপর হামলা: প্র তি বা দে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৭.৪৮ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাল্লা উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মণিকা রাণী দাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সদস্য বাদল চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক কাজী বদরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান তাহের, প্রচার সম্পাদক প্রীতম দাশ, দপ্তর সম্পাদক চিন্ময় দাশ, অ্যাডভোকেট রাহুল চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রান্টুলাল দাস ও সুলতান মিয়া প্রমুখ।
এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- অরিন্দম চৌধুরী সাগর, এডভোকেট অমিতাভ চৌধুরী রাহুল, সবুজ সরকার, সমীরন সরকার, অনূকূল সরকার, মৃদুল চন্দ্র দাস সহ সমাজের নানান শ্রেণীর সচেতন ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের সম্পদ, সত্য উন্মোচন করাই সাংবাদিকদের কাজ। কিন্তু সমাজের কিছু প্রভাবশালী লোক নিরীহ মানুষের পাশে থাকার পরিবর্তে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চায়। সাংবাদিকরা তা তুলে ধরার চেষ্টা করলেই হামলার শিকার হবে তা মেনে নেওয়া যায় না। গেল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মির্জাপুর ভোট কেন্দ্রে কয়েকজন ভোটারকে ভোট প্রদানে বাধা দেয় একপক্ষের সমর্থকরা। সাংবাদিকদের কাছে সেই ভোটাররা এসে তা বলায় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে আটগাঁও ইউপি সদস্য শফিকুল ইসলামের নেতৃত্বে তার সন্ত্রাসী প্রকৃতির কিছু লোক সাংবাদিক সন্দীপন তালুকদারকে পিটিয়ে আহত করে। তার সাথে থাকা অন্য আরেক সহকর্মী প্রীতম দাশ দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান। আমরা এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার বিচার চাই। সাংবাদিক সন্দীপন তালুকদার এখনও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু পুলিশের নিরবতায় আমরা উদ্বিগ্ন। পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দেন সাংবাদিকেরা।
জানা যায়, হামলাকারীরা ওই সাংবাদিকের দু’টি এন্ড্রয়েড মোবাইল, লোগো সম্বলিত বাংলা টিভির বোম, প্রতিষ্ঠানের কার্ডসহ নগদ ১০হাজার টাকা চিনিয়ে নেয়। সন্দীপন তালুকদার সুজন দৈনিক ইত্তেফাক, সিলেট মিরর, সিলেট ভিউর শাল্লা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এঘটনায় সন্দীপন তালুকদার বাদী হয়ে ১নং আটগাঁও ইউনিয়েনের ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ ১২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০জনকে আসামি করে ৯জানুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের কাছে কিছুই বলতে রাজি হননি।
তবে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহীদুল হক মুন্সি মুঠোফোনে বলেন, অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!