1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতন্নেসার নামে

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ কয়েকটি সংশোধনী আনতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।

এই আইন পাস হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন পরে এক ব্রিফিংয়ে জানান, ২০১৮ সালের আইন অনুযায়ী সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

আইন সংশোধন করে চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার শব্দগুলোর পরিবর্তে আচার্য, উপাচার্য বা উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ করা হচ্ছে।

এ বিশ্ববিদ্যালয়ের ব্যয় মহাহিসাব নিরীক্ষকে দিয়ে নিরীক্ষা করার বিষয়টিও আইনে যুক্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মহাহিসাব নিরীক্ষককে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ব্যয় নিরীক্ষার সুযোগ রেখে ওই আইনও সংশোধন করতে যাচ্ছে সরকার।

সেজন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন করা হয়েছিল। ওই আইনে ভিসি, প্রো-ভিসি বা ট্রেজারের মেয়াদ আছে তিন বছর। কিন্তু অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের মেয়াদ চার বছর। তার সাথে সামঞ্জস্য রাখা হয়েছে নতুন সংশোধনীতে।

আইন সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের ব্যয় মহাহিসাব নিরীক্ষকের আওতায় অডিট করার বিষয়টি যুক্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!