1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

আজ থেকে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্চ ভর্তি পরীক্ষা শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৯.৪৭ এএম
  • ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরাঞ্চলের বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরিক্ষা আজ শনিবার থেকে শুরু হবে৷ প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার পর ভর্তি পরীক্ষার খবরে জেলায় অন্যরকম আনন্দ বিরাজ করছে। সুনামগঞ্জবাসীর স্বপ্ন পুরণের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজন। হাওর জনপদে সর্বোচ্চ বিদ্যাপীঠের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরে খুশি সর্বস্তরের মানুষ৷
শনিবার(২৭ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ৷
তিনি বলেন, এই দিনটি সুনামগঞ্জবাসীর স্বপ্নের দিন৷ নানা জল্পনা কল্পনার পর আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছি ৷ ইতিমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷
শনিবার, ৩ মে ও ১০ মে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!