1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১২.৩১ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ মাঠে গড়ানোর আর মাত্র একদিন বাকি। চা বাগান ঘেরা সবুজ মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী দল। ভারতের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় বাংলার বাঘিনীদের। দল ভালো প্রস্তুতি নিয়েছে একই সাথে প্লান অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করতে পারবেন বলে আশাবাদী নারী দল।

ভারতে সাথে বাংলাদেরশের খেলা মানেই উত্তেজনা। এবার এই উত্তেজনা সিলেটের মাঠে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৮ এপ্রিল। সিরিজকে ঘিরে সিলেটের মাঠে দুই দলই অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ নিজেদের মধ্যে ম্যাচ খেলে বাংলাদেশ নারী দল। ম্যাচে তিন বিভাগে নিজেদের ঝালাই করে নেন বাঘিনীরা।

প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের তারকা স্পিনার নাহিদা আক্তার। জানান তাদের প্রস্তুতির কথা।
নাহিদা জানান, আমরা এখানে ভালো প্রস্তুতি নিয়েছি, আরো একটা দিন এখানে অনুশীলন করবো। সব মিলিয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। সিলেটের মাঠে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ব্যাটার ও বোলার সবাই ভালো করেছে। আশাকরি ম্যাচে এগুলো আমাদের কাজে দিবে।

নাহিদা আরোও জানান, ভালো খেলে কিভাবে জয়লাভ করা যায় সেই চেষ্টা করবো। দল আগের থেকে অনেক অনেক ভালো খেলছে। সবাই সবার জায়গা থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করছে।

সিলেটের আবহাওয়া নয় ম্যাচ নিয়ে চিন্তিত বাংলাদেশ। প্লান অনুযায়ী খেলতে পারলে ভারত বধ করা সম্ভব বলে মনে করেন এই স্পিনার।

৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। এই সিরিজে প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। এই তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুইটায়। এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!