1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লায় শোক দিবস পালন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ৩.০৯ পিএম
  • ৫০৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব,শাল্লা:
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়।
১৫ আগস্ট মঙ্গলবার দিনের শুরুতেই শাল্লা উপজেলা পরিষদ, শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযেদ্ধা সন্তান কমান্ড, শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ, দলিল লেখক সমিতি, উপজেলার বিশেষ বিশেষ সড়কে শোক র‌্যালী করে।
পরে উপজেলা গনমিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লার সভাপতিত্বে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. অবনী মোহন দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম রেজাউল হক, মোশাররফ মিয়া, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন।
অপর দিকে শাল্লা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। সনাতন ধর্মালম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়। এরপর আওয়ামী লীগ নেতা নওশের মনিরের সঞ্চালনায় শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আঃ ছাত্তারের সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও ড.জয়া সেনগুপ্তা দম্পতির সন্তান সৌমেন সেনগুপ্ত
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ ও উপজেলা কৃষক লীগের সভাপতি কাজল বরন চৌধুরী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!