1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তাহিরপুরের চার গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৭.০৬ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ গ্রামের শতাধিক পরিবারে শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করেছে।
এসব গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন হয়ে আসছে বলে স্থানীয়রা জানান।
শুক্রবার সকাল ১০টায় আমতৈল মধ্য পাড়ার পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই জামাতে চার গ্রামের প্রায় শতাধিক পরিবারের লোকজন অংশ গ্রহণ করেন। ঈদের জামাত পড়ান হযরত মাওলানা তাজুল ইসলাম।
শুক্রবার ঈদ উদযাপিত হওয়া তাহিরপুর উপজেলার গ্রামগুলো হল- উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল, রজনীলাইন, পুরানঘাট ও পাশ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের কিছু সংখ্যক পরিবার।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঈদের মাঠে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!