1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

শুক্রবার সুনামগঞ্জে আসছেন পুলিশ প্রধান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭.৫৫ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আগামীকাল শুক্রবার সুনামগঞ্জ জেলায় সরকারী সফরে আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
পুলিশ প্রধান আগামীকাল শুক্রবার ১৭ মে  সকাল ১১ টায়    সুনামগঞ্জ  উপস্থিত হয়ে পূর্ব নির্ধারিত বেশ কয়েক টি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সময় তার সহধর্মিনী ও পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাহাঁ চৌধুরী উপস্থিত থাকবেন। 
 সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের  ইকবাল নগর এলাকায় পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন করবেন। পরে তিনি পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব এবং সুনামগঞ্জ শহড় পুলিশ ফাঁড়ির  অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্ধোধন করবেন।এছাড়া পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলায় কর্মরত অফিসাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। মতবিনিময় সভা শেষে পুলিশ প্রধান সুনামগঞ্জ ত্যাগ করবেন। 
পুলিশ প্রধান এর সাথে তার  সহধর্মনী  ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সুনামগঞ্জ জেলায় সফরে আসবেন। পুনাক সভানেত্রী সুনামগঞ্জ জেলা পুনাক শাখার উদ্যোগে সুনামগঞ্জ সদর থানা সংলগ্ন নব নির্মিত পুনাক বিপনী বিতান এর শুভ উদ্ধোধন করবেন। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে ১২০ জন অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবেন। পরে তিনি সুনামগঞ্জ জেলা পুনাকের নেত্রীবৃন্দের সাথে মতাবিনিময় সভা করবেন। আইজিপি র সুনামগঞ্জ আগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল তিনটায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এহসান শাহ স্হানীয় সাংবাদিক দের প্রেস ব্রিফিং করেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ. অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস. অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!